বৃত্তির টাকা না পাওয়া মাদরাসা শিক্ষার্থীদের জন্য কাজ চলছে
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বৃত্তি না পাওয়া মাদরাসা শিক্ষার্থীদের বিষয়ে কাজ চলছে। টেকনিক্যাল প্রব্লেম সমাধান করে দ্রুত উপবৃত্তির টাকা দেয়া হবে। এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃত্তি পাওয়ার পর যারা টাকা পাননি তাদের বিষয় আমরা দেখছি। এখানে কিছু টেকনিক্যাল প্রব্লেম আছে। আমরা এসব নিয়ে কাজ করছি। তারা খুব দ্রুত পেয়ে যাবে।জানা গেছে, ২০২৫ খ্রিষ্টাব্দের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েও এখনো সম্মানীর টাকা পাননি ৪১২ শিক্ষার্থী। তাদের সঙ্গে সংযুক্ত ইবতেদায়ির অন্যান্য শিক্ষার্থী টাকা পেলেও, এই মেধাবীরা এখনো বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন জানায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ।

এ ছাড়াও শিক্ষার্থীদের বৃত্তির টাকা জিটুপি-ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে, তথ্য না থাকায় বা ভুল থাকায় কিছু শিক্ষার্থী প্রতি বছরই টাকা পাননা। অনেকের চেক বাউন্স ব্যাক হয়।

এর প্রেক্ষিতে বৃত্তির টাকা না পাওয়া মাদরাসা শিক্ষার্থীদের তথ্য সংশোধনের নির্দেশ দিয়ে থাকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত তারিখের মধ্যে বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীর তথ্য সংশোধন বা সংযোজনের সুযোগ দেয়া হয়। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।